ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.৫৮ পি.এম
কচুয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ
www.dailyranggaprovat.com

​কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ এবং জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ।

​কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে সকাল ১১টায় কচুয়া ডিগ্রি কলেজ চত্বর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মোমেন হোসেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সারদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন,যুবদল নেতা এমদাদুল হক মাসুদ,সেখ সুজন, জেলা সেচ্ছাসেবক দল নেতা সরদার নাহিদ, কৃষকদল সভাপতি আল মামুন মুক্তি  সহ উপজেলা বিএনপি'র  স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল চেতনা বজায় রেখে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।##