ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে- জেলা প্রশাসক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.১৫ এ.এম
মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে- জেলা প্রশাসক
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহ, মাদকদ্রব্যের অপব্যবহার, ইভটিজিং এবং শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ) সকাল ১১টায় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ কাউসার আজিজ। এসময়ে তিনি বলেন বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের একটি ব্যাধি। সম্মিলিত ভাবে এই ব্যাধি থেকে আমাদের সন্তানদের রক্ষা করতে হবে। মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি চাই সাতাক্ষীরা জেলা হবে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং ও বিশৃঙ্খলা মুক্ত। এখানকার ছেলে মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত বাবা, মা, পরিবার তথা জেলার মুখ উজ্বল করবে। তিনি আরো বলেন  ১৮ বছরের আগে শিক্ষার্থীদের হাতে স্মার্ট ফোন থাকবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো সংস্কৃতিক চর্চা সহ সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে হবে ।   সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মঈনুল ইসলাম খান, কালিগঞ্জ থানা'র অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,  বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও  কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়,  বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে  অষ্টম শ্রেণীর ছাত্রী ফারজানা ফরহাদ মিম, ও ৭ তম শ্রেণীর ছাত্রী আনিকা নওয়ার,  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল ও সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাসার প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ  হোসেন, নির্বাহী  মরিয়ম  রহমান,  উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক, সূধী, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেণ কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু।   প্রধান অতিথির কাছে বালিকা বিদ্যালয় এটি সরকারিকরণ একটি অডিটোরিয়াম, ও খেলার মাঠ সংস্কারের দাবি জানান। প্রধান অতিথি জেলা প্রশাসক পরে কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বৃক্ষ রোপন করেণ।