ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

শার্শায় কুলখানিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.১৯ এ.এম
শার্শায় কুলখানিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি
www.dailyranggaprovat.com

রাজু রহমান, শার্শা (যশোর) প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার ১ নং ডিহি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির অন্যতম নেতা আলী আহম্মাদ-এর পিতা মৃত তোফাজ্জেল হোসেনের কুলখানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুলখানি অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।


এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন,সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন,  ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সরদার, সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন মন্ডল।


শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি,  সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ, নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক তরিকুল ইসলাম, লক্ষণপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক মীর ফারুক হোসেন,  বিএনপি নেতা মিজানুর রহমান মেম্বার, আতিয়ার রহমান দুলু, সাহাঙ্গীর আলম, তোহিদুল রহমান সেলিম, ডাঃ আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর হোসেন।


শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাফফর উদ্দীন, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, লক্ষনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জিহাদ-উল ইকবাল রাজু।


উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নাভারণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  ইসমাইল হোসেন, নাভারন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ।