কলারোয়ায় ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.২০ এ.এম
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গোলাম মোস্তফা (২৮) নামের এক যুবক আটক হয়েছে। সে উপজেলার ব্রজবাকসা গ্রামের আজগর আলির ছেলে। বুধবার রাতে উপজেলার দামোদরকাটি প্রাইমারি স্কুলের সামনে ৩০ পিস ইয়াবাসহ পুলিশ ওই যুবককে আটক করে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহীন এ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে কলারোয়া থানায় মামলা হয়েছে (নং-২৬)।
