ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে আবারও জ্বালানী তেলের কৃত্রিম সংকটে পাম্পে লম্বা লাইন

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.২১ এ.এম

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনি উপজেলার পেট্রোল পাম্প, ডিপো ও খুচরা বিক্রয় কেন্দ্রগুলো কৃত্রিম জ্বালানী তেলের সংকট শুরু হয়েছে। ফলে পেট্রোল পাম্পে লম্বা লাইনে তেল নিতে দেখা যাচ্ছে।

আমেরিকা-ইরান যুদ্ধ শুরুসহ বিভিন্ন অজুহাত সামনে রেখে আশাশুনিতে পেট্রোল ও ডিজেল সরবরাহ নেই জানিয়ে তেল বিক্রয় গড়িমশি ও বন্ধ রাখা হয়। মহেশ্বরকাটি পাম্প সম্পুর্ণ বন্ধ রাখা হয়েছে। তাদের স্টকে তেল নেই জানিয়ে পাম্পটি বন্ধ ঘোষণা করা হয়। বুধহাটা পাম্প থেকে তেল সরবরাহ করা হলেও দীর্ঘ লাইনে দাড়িয়ে তেল নিতে হিমশিম খেতে হয় মটর সাইকেল চালকসহ অন্য যানবাহন ব্যবহারকারীদের। অধিকাংশ ডিপোও তেল বিক্রয় করেনি। উপজেলার সকল ইউনিয়নে শত শত খুচরা পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রেতারাও তেল নেই জানিয়ে বিক্রয় বন্ধ রাখে, ২/১ জন বিক্রয় করলেও মূল্য বেশী নেয়া হয় বলে অভিযোগ রয়েছে।