ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পাইকগাছায় মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ তিন জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৬.২৬ এ.এম

অরুণ কুমার বিশ্বাস, পাইকগছাা,(খুলনা) : পাইকগাছা  পৃথক অভিযান চালিয়ে৩০০পিচ   ইয়াবা ও ৬০০গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ম্দকদ্রব্য নিয়নন্ত্রণ  অধিদপ্তর।গ্রেপ্তারকৃত ব্যাক্তিদের মধ্যে এক দম্পাতি রয়েছেন।পরে তাদের পাইকগাছা থানায় সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানায়,   বুধবার সকাল ৮  টার  দিকে গোপন সংবাদের ণিত্তিতে উপজেলার চর গজালিয়া এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।সকাল ৮ টার দিকে চর গজালিয়া গ্রামের সফিকুল ইসলামের(৪০)বাড়িতে অভিযান চালানো হয়।এ সময় তার বসতঘরের  একটি আলমারির গোপন কক্ষ থেকে ৬০০গ্রাম গাঁজা উদ্ধ্ার করা হয়।পরে সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।তিনি চর গজালিয়া গ্রামের লুংফর রহমান খাঁর ছেলে।এর আগে সকাল ৭টার দিকে একই এলাকায় মাসুদ বিল্লাহর (৩৯) বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর । এ সময় ৩০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।পরে মাসুদ বিল্লাহ ও তার স্ত্রী হালিমা বেগম(২৯)কে  গ্রেপ্তার করা হয়।

 পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন )জুলফিকার আলী  জানান,গ্রেটত্মারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে  পাইকগাছা  থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে ।