ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়ার সালামাবাদে শোকের ছায়া, ভ্যান উল্টে চালকের মৃত্যু

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৬.১৪ পি.এম
কালিয়ার  সালামাবাদে শোকের ছায়া, ভ্যান উল্টে চালকের মৃত্যু
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় রাহুল মুছল্লী (৩০) নামে এক অটোভ্যান  চালকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সালামাবাদ ইউনিয়নের শামীম চেয়ারম্যানের বাড়ির সামনের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাহুলের চালিত অটোভ্যানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাহুল মুছল্লী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাবুল মুছল্লীর ছেলে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।