মাছরাঙা টেলিভিশন ১৬ বছরে পদার্পণ, নড়াইলে নানা আয়োজন
মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশন সফলতার সঙ্গে ১৫ বছর পূর্ণ করে ১৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
আয়োজনের অংশ হিসেবে কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাছরাঙা টেলিভিশনের নড়াইল প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাছরাঙা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানসম্মত অনুষ্ঠান নির্মাণ এবং সুস্থ বিনোদনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে। দেশের গণমাধ্যমে চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
অনুষ্ঠানে মাছরাঙা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উপস্থিত সবাই একে অপরকে শুভেচ্ছা জানান।
