ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

মহম্মদপুরে শহীদ আহাদ ও সুমনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০২.২৬ পি.এম
মহম্মদপুরে শহীদ আহাদ ও সুমনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : নানা বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরে পালিত হয়েছে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আহাদ আলী বিশ্বাস ও শহীদ মো. সুমনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় মহম্মদপুর থানা-সংলগ্ন শহীদ বেদীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব, বীর মুক্তিযোদ্ধা (অবঃ) মো. মতিউর রহমান, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মদানকারী শহীদ আহাদ আলী বিশ্বাস ও শহীদ মো. সুমনের কবর জিয়ারত করেন। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরেও বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মহম্মদপুরে পুলিশের ছোড়া গুলিতে আমিনুর রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আহাদ আলী বিশ্বাস এবং দিনমজুরের কাজ করে পড়াশোনা চালিয়ে যাওয়া তরুণ মো. সুমন নিহত হন।