শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুথান দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ মিলায়তনে এ কর্মসূচী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ইব্রাহীম। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহীর সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি'র আহবায়ক জাকির হোসেন শরীফ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, শহীদ পরিবারের পক্ষে শামীম আহমেদ খলিফা সহ অন্যান্যরা। শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
