কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা পরিষদর আর্থিক সহায়তা প্রদান
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের লক্ষ্যে জেলা পরিষদের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়ার সময় জেলা পরিষদের প্রশাসক বলেন, "অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। জেলা পরিষদের এই ক্ষুদ্র চেষ্টা তাঁদের কিছুটা হলেও সহায়তা করবে। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সোমবার (১০ আগস্ট) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা প্রশাসন কচুয়ার আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা অহিদুজ্জামান পল্টু কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট কচুয়া উপজেলা শাখার আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক তারিকুল ইসলাম ও সাংবাদিক খান সুমন। এছাড়াও অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ীরা জেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
