ঢাকা বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদে দুঃসাহসিক চুরি

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৯.০৬ পি.এম
ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদে দুঃসাহসিক চুরি
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদে দুঃসাহসিক চুরি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে।

সোমবার রাত্র ৮ টায় ঈশার সালাত আদায় শেষে মসজিদে তালা লাগিয়ে মুসল্লিরা প্রতিদিনের ন্যায় বাড়িতে যান। পরদিন মঙ্গলবার ভোর রাত ৫ টার দিকে মুসল্লিরা মসজিদে গিয়ে তালা খুলে দেখেন মসজিদের পূর্ব পাশের বেড়া ভাঙ্গা এবং মসজিদের ভিতরে থাকা একটি সাউন্ড বক্স (মুল্য অনু: ১০,৮০০ টাকা), একটি সোলারের ব্যাটারী (মূল্য অনু: ৫,৫০০ টাকা) এ দান বাক্সে থাকা অনু: ৪,০০০ টাকা চুরি হয়ে গেছে। আশপাশে অনেক খোজাখুজি করেও কোন সন্ধান মেলেনি। এব্যাপারে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লালমাহমুদ গাজী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।