আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী ও পুরস্কার বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর সমাপনী অনিষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১ টায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমপানী দিনের শুরুতে উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবিদের অংশ গ্রহনে সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন, মানিকখালীর মোঃ আব্দুল্লাহ, ২য় বড়দলের চন্ডি মন্ডল ও ৩য় স্থান অধিকার করেন বদরতলার সুজন মাহাতো। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উজ্জল অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম। অনুষ্ঠানে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ পুরস্কারের পাশাপাশি সকল অংশ গ্রহনকারীদেরকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
