ঢাকা বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ২২ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে হারিয়ে জয় পেয়েছে কালিগঞ্জ উপজেলা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, বুধবার, সময়ঃ ০৮.১০ এ.এম
জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা পৌরসভাকে হারিয়ে জয় পেয়েছে কালিগঞ্জ উপজেলা
www.dailyranggaprovat.com

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় পেয়েছে কালিগঞ্জ উপজেলা দল। একচেটিয়া আধিপত্য বিস্তার করে তারা সাতক্ষীরা  পৌরসভাকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে।খেলা শুরুর পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কালিগঞ্জ উপজেলা দল। সুসংগঠিত আক্রমণ ও চমৎকার দলীয় বোঝাপড়ার সামনে সাতক্ষীরা সদর পৌরসভার রক্ষণভাগ একের পর এক ভুল করতে বাধ্য হয়। ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় কালিগঞ্জ। বিরতির পরও তারা আক্রমণের ধার বজায় রেখে আরও দুটি গোল করে নিজেদের বড় জয় নিশ্চিত করে।  আজকের খেলায় চমৎকার পারফরম্যান্স ও ম্যাচজয়ী অবদানের জন্য কালিগঞ্জ উপজেলা দলের তারকা খেলোয়াড় আলামিন ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

অন্যদিকে, সাতক্ষীরা পৌরসভা বেশ কয়েকটি আক্রমণ চালালেও কালিগঞ্জের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের নৈপুণ্যে গোল করতে ব্যর্থ হয়।টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কালিগঞ্জ উপজেলা দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন পি ডি কে গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রফিক। খেলা শেষে কালিগঞ্জ উপজেলা দলের সমর্থক ও খেলোয়াড়দের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এই জয়ের ফলে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে বেশ সুবিধাজনক অবস্থানে চলে গেল কালিগঞ্জ উপজেলা দল। স্টেডিয়ামে উপস্থিত ক্রীড়ামোদী দর্শকরা দুই দলের চমৎকার ফুটবল শৈলী উপভোগ করেন।