ঢাকা মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

‎কচুয়ায় ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত ‎

প্রকাশিত: ১৯ মে ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৩.৪৭ পি.এম
‎কচুয়ায় ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা অনুষ্ঠিত  ‎
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : ‎“জনবান্ধব অটোমেটেড ও নিরাপদ ভূমি  ব্যবস্থাপনা:সুরক্ষিত ভুমি, সমৃদ্ধ ভবিষ্যৎ"  এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়ায় অনুষ্ঠিত হচ্ছে “ভূমিসেবা মেলা-২০২৬”।

‎এ উপলক্ষে ১৯ মে মঙ্গলবার সকালে  উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান  জানান, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করতে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা প্রদান করা হবে।

‎অনুষ্ঠানে  মেলার বিভিন্ন কার্যক্রম, সেবার ধরন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

‎উপজেলা প্রশাসন কচুয়ার আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলা বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আসিফ হায়দার, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম,কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম,জামায়াতে ইসলামের নেতা অধ্যাপক মোস্তাজাবুল হক, প্রেস ক্লাবের সভাপতি সবুজ ইসলাম খোকন সাধারণ সম্পাদ উজ্জ্বল কুমার দাস,জামায়াতে ইসলাম নেতা জাহিদুল ইসলাম  ও স্থানীয় গণমাধ্যমকর্মী, বিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।