ঢাকা বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

‎খুলনার বিভাগীয় কমিশনারের সাতক্ষীরায় আগমন

প্রকাশিত: ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.৩৪ পি.এম
‎খুলনার বিভাগীয় কমিশনারের সাতক্ষীরায়  আগমন
www.dailyranggaprovat.com

মো: আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা : ‎বৃস্পতিবার ( ১১ জুন)  খ্রিষ্টাব্দ তারিখে সরকারি সফরে সাতক্ষীরা জেলায় আগমন করায় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আব্দুল্লাহ হারুন (অতিরিক্ত সচিব) মহোদয় সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম মহোদয়।

‎পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল বিভাগীয় কমিশনার মহোদয়কে আনুষ্ঠানিকভাবে “গার্ড অব অনার” প্রদান করেন। 

‎পরবর্তীতে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মিজ্ কাউসার আজিজ-এর সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার গুণগত মান বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বিভাগীয় কমিশনার মহোদয় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এর আগে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

‎এসময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।