ঢাকা শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বরিশালে "অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম" নতুন সংগঠনের আত্ন প্রকাশ

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬, শুক্রবার, সময়ঃ ০২.৪৪ পি.এম
বরিশালে "অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম" নতুন সংগঠনের আত্ন প্রকাশ
www.dailyranggaprovat.com

রফিকুল ইসলাম রনি :  দক্ষিণ বঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিদের নিয়ে "অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম" নামে নতুন একটি সংগঠন আত্ন প্রকাশ করেছে।  বৃহস্পতিবার (১৬ জুলাই)  বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর 

রাবেয়া ফজলে করিম মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন হল রুমে বিকেল ৪ টার সময়ে এক আলোচনা সভায় সাংস্কৃতিক সংগঠনটির নাম  সর্বসম্মতিক্রমে নামকরণ করা হয়। 

পরে অধ্যাপক আবদুল হাকিমকে আহবায়ক ও জাহাঙ্গীর আলম বাচ্চুকে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের আহবায়ক অধ্যাপক আবদুল হাকিম বলেন, আমরা নতুন আত্ন প্রকাশ হওয়া  সংগঠনটির মাধ্যমে সাংস্কৃতিক চর্চাকে আরো শক্তিশালী করে তুলবো। 




বরিশালের দক্ষিণ বঙ্গের এই নতুন সাংস্কৃতিক সংগঠন

"অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম" নিজস্ব ভূমিকায় সারাদেশে একদিন সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে সক্ষম হবে বলে  আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।