ঢাকা মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৫.৫১ পি.এম
সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

নিজস্ব প্রতিবেদক : ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (QR) ও ক্যাশলেস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সরিকল বন্দরে পূবালী ব্যাংক পিএলসি সরিকল উপ-শাখার আয়োজনে র‍্যালি, আলোচনা সভা এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড  বিতরণ করা হয়।

এ উপলক্ষে সরিকল বাজারের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ সড়কে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পূবালী ব্যাংক সরিকল উপ-শাখার ব্যবস্থাপক মো: ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী  ব্যাংক টরকী বন্দর শাখার  ব্যবস্থাপক জনাব আব্দুস সাত্তার । বিশেষ অতিথি ছিলেন কাজী রিয়েল স্টেটস এর কর্ণধার জনাব কাজী সাইফুল ইসলাম । এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। 

আলোচনায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ক্যাম্পেইন চালু হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে ডিজিটাল লেনদেন করতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটবে।

তিনি আরো বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়লে ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারিত হবে এবং ব্যাংকিং ব্যবস্থায় অর্থপ্রবাহ আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠান শেষে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করা হয়।