ঢাকা মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

পূবালী ব্যাংকের উদ্যোগে মহম্মদপুরে ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক কর্মসূচি পালন

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৭.৫৩ পি.এম
পূবালী ব্যাংকের উদ্যোগে মহম্মদপুরে ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক কর্মসূচি পালন
www.dailyranggaprovat.com

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : ‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে ক্যাশলেস স্মার্ট টাউনে রূপান্তরের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি,মহম্মদপুর উপ শাখার উদ্যোগে সচেতনতামূলক র‍্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১জুলাই) বেলা ১১টায় মহম্মদপুর শাখা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

মাগুরা শাখার ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মো: ছালামুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো: সাদমান আকিফ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্বা সংসদ  কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবঃ) মোহাঃ মতিউর রহমান,আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মিজানুর রহমান,কাজী সালিমাহক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম আহম্মেদ প্রমূখ।

পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মহম্মদপুর উপ-শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ দীদার আলী।

স্বাগত বক্তব্যে সৈয়দ দীদার আলী বলেন- নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেন নিশ্চিত করতে ক্যাশলেস ব্যাংকিংয়ের বিকল্প নেই। তাই গ্রাহক ও ব্যবসায়ীদের ডিজিটাল ব্যাংকিং এবং বাংলা কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থার প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথি সহকারি কমিশনার ভুমি মো: সাদমান আকিফ বলেন- ক্যাশলেস অর্থনীতির সুফল, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা এবং এর প্রসারে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধান অতিথি।তিনি তার বক্তব্যে আরো বলেন- স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ ধরনের উদ্যোগের প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

ক্যাশলেস ফিতা কেটে উদ্বোধন অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, ব্যবসায়ী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।