জেলা শিক্ষা অফিসারের কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন
সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা শিক্ষক অফিসার আলমগীর কবির কালিগঞ্জ বালিকা বিদ্যালয় পরিদর্শনে আসেন, পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার গুণগতমান ও শ্রেণিকক্ষে পাঠদন বিষয়ে মতবিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চলতি দায়িত্বে জয়নুল আবেদিন,তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন পরে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময়ে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির বিদ্যালয়ের,বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়, সহকারী প্রধান শিক্ষক খান আবুল বাশার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা অফিসার মো: আলমগীর কবির বলেন শিক্ষার্থীদের নিয়ে দৈনিক সমাবেশ অনুষ্ঠান প্রতিটি বিদ্যালয়ের জন্য বাধ্যতামূলক কার্যক্রম । শ্রেণিকক্ষে শিক্ষকদের ইংরেজি ও অংক বিষয়সহ অনন্য বিষয়ে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের হোম ওয়ার্ক করাতে হবে। তিনি শিক্ষকদের শিক্ষার গুণগতমান উন্নয়নে বর্তমান শিক্ষা পদ্ধতির উপরে রুটিনে বিষয় ভিত্তিক শিক্ষকদের প্রাধান্য দিতে ও শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির জন্য উপস্থিতির হার ৭৫% এর কম হলে অভ্যন্তরীণ পরীক্ষা দেওয়ার ব্যাপারে যথেষ্ট কড়াকড়ি গুরুত্ব আরোপ করে ৩১ দফা নির্দেশনা প্রদান করেন। পরে জেলা শিক্ষা অফিসার বেলা ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
