ঢাকা শনিবার ০১ আগস্ট ২০২৬ ১৭ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি হেমায়েত উদ্দিন কাজীর কবিতা " জীবন ঠিক কেটে যাচ্ছে"

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, শনিবার, সময়ঃ ১১.০৬ এ.এম
কবি হেমায়েত উদ্দিন কাজীর কবিতা " জীবন ঠিক কেটে যাচ্ছে"
www.dailyranggaprovat.com

জীবন ঠিক কেটে যাচ্ছে

মো. হেমায়েত উদ্দিন কাজী 


দিনপঞ্জিকা থেকে কমছে দিন,

বর্ষপঞ্জি জুড়ে বাড়ছে ঋণ।

মেটায় আটকে মেটালিকার বীন,

হর্ষে নেই মন প্রাচীন।

হারিয়ে খুঁজি আমার আমি,

নিজে মূল্যহীন সবাই দামী।

বর্ষার বাদলে চোখে পানি,

মন আকাশে মেঘের রানী।


ইচ্ছে ডানার উড়াল পাখি,

প্রজাপ্রতি মাখে অশ্রুতে আঁখি। 

সবাই সাজলো সবার সাজে,

আমায় রাখলো স্বার্থের ভাঁজে। 

আকাশের ন্যায় উদার হয়ে,

জীবন যাচ্ছে ক্ষয়ে ভয়ে!