ঢাকা শুক্রবার ০৭ আগস্ট ২০২৬ ২৩ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ৪০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কবি আলেয়া মান্নান এর কবিতা "তোর ঘোরে ভোর "

প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, শুক্রবার, সময়ঃ ০৯.৩৪ এ.এম
কবি আলেয়া মান্নান এর কবিতা "তোর ঘোরে ভোর "
www.dailyranggaprovat.com

তোর ঘোরে ভোর 

            আলেয়া মান্নান 


আশায় আশায় দিন কাটে, সন্ধ্যানিশি ভোর।  

তোর নেশাতে মাতাল আমি, কাটে না সেই ঘোর।  

আমার যত দৃষ্টিসীমা, তোর চলার পথে,  

ফুল নিয়ে বসে আছি, দেবো বলে তোর হাতে।


মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, যুগ—  

আজ অবধি হয়নি দেখা তোর মিষ্টি মুখ।  

মন আমার পরিষ্কার আছে, হয়নি মলিন কালো,  

কখন তুই আসবি পথে-- জ্বালিয়ে রাখি আলো।


প্রিয় তুই কোথায় থাকিস, কোথায় বাড়ি ঘর?  

বয়স আমার বিশ পেরিয়ে, এখন করলি পর?  

দিন কাটিয়েছি তোর আশাতে, নিশি করে ভোর,  

যে নেশাতে মাতাল আমি, কাটে না সেই ঘোর।


তোর আশাতে কতজন, ফিরিয়ে দিলাম আমি,  

মন শুধু তোকেই দিয়েছি, জানে অন্তর্যামী।  

জেগে আছি দেখবো তোরে, ভাবনা এই মনে,  

হাত বাড়িয়েছে হাজার জনে, যাইনি কারো সনে।


বাড়ি তোর কল্পনাতে, ঘুমাস মনের পিঞ্জরে,  

হাজার কথা তোকে নিয়ে, কবিতারই ফুল ঝরে।  

আশায় আশায় দিন কাটে, সন্ধ্যা নিশি ভোর,  

তোর নেশাতে মাতাল আমি, কাটে না সেই ঘোর।