ঢাকা সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ ১৩ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিয়া উপজেলার নতুন শিক্ষা অফিসার মনিরুজ্জামান

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, রোববার, সময়ঃ ০৯.০২ পি.এম
কালিয়া উপজেলার নতুন শিক্ষা অফিসার মনিরুজ্জামান
www.dailyranggaprovat.com

মো: মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় নতুন উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ মনিরুজ্জামান।

সম্প্রতি তিনি কালিয়া উপজেলা শিক্ষা অফিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি এবং প্রাথমিক শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

নতুন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে নতুন উপজেলা শিক্ষা অফিসারের যোগদানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা তাকে স্বাগত জানিয়েছেন।