ঢাকা বুধবার ০৩ জুন ২০২৬ ২০ ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ৩৪ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

সাকিব এবার নতুন ভূমিকায়, দিলেন চমকপ্রদ খবর

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, রোববার, সময়ঃ ০৮.০৮ পি.এম
সাকিব এবার নতুন ভূমিকায়, দিলেন চমকপ্রদ খবর
www.dailyranggaprovat.com

বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট-বল হাতে সারা বিশ্বকে মন্ত্রমুগ্ধ করা সাকিব আল হাসান এবার পদার্পণ করতে চলেছেন সম্পূর্ণ ভিন্ন এক আঙিনায়। যেখানে নেই রান, উইকেট কিংবা স্কোরবোর্ডের চিরচেনা হিসাব-নিকাশ; রয়েছে খবর, বস্তুনিষ্ঠ বিশ্লেষণ আর বৈশ্বিক কনটেন্টের এক সুবিস্তৃত দুনিয়া।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। তার এই নবযাত্রার নাম ‘বিয়ন্ড বাংলা’। এবার ‘প্রকাশক’ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এই তারকা অলরাউন্ডার। সাকিবের উদ্যোগেই যাত্রা শুরু করতে যাচ্ছে ডিজিটাল সংবাদমাধ্যম ‘বিয়ন্ড বাংলা’ (Beyond Bangla)।

যেখানে কেবল দেশীয় গণ্ডি নয়, বরং বৈশ্বিক প্রেক্ষাপটের বিচিত্র বিষয়াবলি, সমসাময়িক ঘটনা ও হালনাগাদ ট্রেন্ড তুলে ধরার সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে। তথ্যপ্রবাহের এই বিস্তৃত মহাসড়কে ভিন্নধর্মী ও রুচিশীল কনটেন্টের মাধ্যমে নিজস্ব একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করাই সাকিবের মূল লক্ষ্য। তবে এই উদ্যোগে সাকিব একা নন। তার সারথি হিসেবে যুক্ত হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি ও সাংবাদিক জুলফিকার রাসেল। এই প্ল্যাটফর্মটির সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি। সংগীতজগতের পাশাপাশি সাংবাদিকতাতেও রয়েছে তার সুদীর্ঘ অভিজ্ঞতা। সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।