ঢাকা বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৬ ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ১৫ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবিতা কর্মকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৩.২৯ পি.এম
আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সবিতা কর্মকারের অবসরজনিত বিদায় সংবর্ধনা
www.dailyranggaprovat.com

রফিকুল ইসলাম রনি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঐতিহ্যবাহী আগরপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক সবিতা কর্মকার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  দুপুর ১ টার দিকে বিদ্যালয় শ্রেনী কক্ষে  এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও ম্যানেজিং কমিটির সদস্যগণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ দাস। 

অনুষ্ঠানে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ-সভাপতি হাচানাত খান তরুণ, বিদ্যুৎসাহী সদস্য লুৎফুল কবির সবুজ, সদস্য রফিকুল ইসলাম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, শাখাওয়াত খান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ কর্মজীবনে সহকারী  শিক্ষক সবিতা কর্মকারের শিক্ষা ক্ষেত্রে অবদান, সততা ও নিষ্ঠার প্রশংসা করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন এবং বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সবিতা কর্মকারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। বিদায়বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।