ঢাকা শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ৩০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৯.৪৬ পি.এম
কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ (সাতক্ষীরা) থেকে :

সাতক্ষীরার কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার  (২৪ সেপ্টেম্বর )  সকাল ১১ টায়  রোকেয়া মনসুর মহিলা কলেজ অডিটোরিয়ামে নবীন বরণ  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায় অনুষ্ঠানে  প্রধান অতিথির  বক্তব্য রাখেন  কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখসাইফুল বারী সফু,অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালন কমিটির  সদস্য শেখ নাজমুল ইসলাম,  বক্তব্য রাখেন প্রভাষক আশাফুল রহমান সহকারী অধ্যাপক আব্দুল ওহাব মোশারফ হোসেন চৌধুরী,ছাত্রীদের মধ্যে বক্তব্য  রাখেন  দ্বিতীয় বর্ষের ছাত্রী সুরাইয়া জামান, সৃজনী রায়, প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক নিয়াজ কাউসার তুহিন ও সৈয়দ মাহমুদুর রহমান। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণির সকল ছাত্রীসহ সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।