দৈনিক পূর্বাঞ্চলের মরহুম সম্পাদক লিয়াকত আলীর ছোটবোনের ইন্তেকাল
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.১০ পি.এম
দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম আলহাজ্ব লিয়াকত আলীর ছোটবোন শামসুন্নাহার মনি গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর সোনাডাঙ্গাস্থ হেলথকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
শামসুন্নাহার মনির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক আহমদ আলী খানসহ পূর্বাঞ্চল-ট্রিবিউনের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
