ঢাকা রোববার ১১ অক্টোবর ২০২৬ ২৬ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৬ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ট্রাইব্রেকারে জয় পেল বাগুডাঙ্গা "চার দলীয় ফুটবল টুর্নামেন্ট"

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, শনিবার, সময়ঃ ০৮.১৬ পি.এম
ট্রাইব্রেকারে জয় পেল বাগুডাঙ্গা "চার দলীয় ফুটবল টুর্নামেন্ট"
www.dailyranggaprovat.com

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার (১০ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাগুডাঙ্গা ফুটবল দল।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে টুঙ্গিপাড়া ও মোল্লাহাট ফুটবল দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারে জয় পায় মোল্লাহাট।

দ্বিতীয় ম্যাচে বাগুডাঙ্গা ফুটবল দল তেরোখাদা ফুটবল দলের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করে ফাইনালে ওঠে।

ফাইনাল ম্যাচে মোল্লাহাটের মুখোমুখি হয় বাগুডাঙ্গা। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে জয় নিশ্চিত করে বাগুডাঙ্গা ফুটবল দল। এর মধ্য দিয়ে চার দলীয় এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ ধরনের ফুটবল আয়োজন স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।