কচুয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আয়শা সিদ্দিকা বুলু, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমির সালমান রনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা সমাজসেবা অফিসার শেখ বজলুর রশিদ, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সভাপতি তুহিন খান।
অনুষ্ঠানে চিতলমারী ও কচুয়া উপজেলার জন্য মনোনীত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নানা দিক ও নিখুঁতভাবে তথ্য সংগ্রহের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
