কলারোয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার আশরাফুল আলম
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কলারোয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। রোববার (১১ অক্টোবর) বিকালে ও সন্ধ্যায় তিনি এ সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন। পুলিশ সুপার রোববার বিকেলে কলারোয়া পৌরসভার ঝিকরা হরিতলা পূজামণ্ডপ, উত্তর মুরারিকাটি পূজামণ্ডপ, তুলসীডাঙ্গা গোয়ালঘাটা, তুলসীডাঙ্গা ঘোষপাড়া, মুরারিকাটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। উত্তর মুরারিকাটি পূজামণ্ডপের সাদা তিলের প্রতিমা ও মুরারিকাটি চুমকি বসানো প্রতিমা এবারের পূজায় বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। পরিদর্শনকালে সাতক্ষীরা পুলিশ সুপার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ও পূজা মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। শান্তিপূর্ণ ও সকলের জন্য আনন্দময় পরিবেশে পূজা অনুষ্ঠানের দিনগুলি যাতে নির্বিঘ্নে সস্পন্ন হতে পারে সেজন্য তিনি দিকনির্দেশনামূলক কথা বলেন। তিনি বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিশ্বাসী। হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে এখানে বসবাস করে থাকি, আচার অনুষ্ঠানে সবাই একত্রে করে থাকি।তিনি বলেন, সকল পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজার সময় ট্রাফিক সচল ব্যবস্থা রাখা হবে। সকল পূজামণ্ডপে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন সরকার মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর রহমান, ডিবি ওসি মাহমুদুর রহমান, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হরেন্দ্রনাথ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কলারোয়া উপজেলা শাখার সভাপতি প্রকাশ চন্দ্র হালদার, সাধারণ সম্পাদক দেবাশীষ দাস (দেবু), স্বপন কুমার পাল, নিশীত রায় চৌধুরী, প্রদীপ পাল (ঝুনি), চয়ন কুমার কুন্ডু, সরজিত, জয়ন্ত, শম্ভু, রঞ্জিত, দীপক ঘোষ ও অমিত চৌধুরী প্রমুখ।
ছবি আছে:
কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন
শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আবদুল কাদের বাচ্চু। রোববার সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, কলারোয়ার ২নং জালালাবাদ ইউনিয়নের যুবলীগ নেতা সাইফুল ইসলাম একটি আইডি থেকে ভিডিও ছড়িয়ে বিএনপির নেতা-কর্মীদের জীবননাশের হুমকি ও গালাগাল করেছেন। অথচ তার বড়ো ভাই আব্দুল্লাহকে ওই ইউনিয়নে সরকারি সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। দীর্ঘ ১৭ বছর হামলা-মামলার শিকার ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে এই নিয়োগ দেওয়ায় তারা হতবাক বলে তিনি জানান। বিষয়টি তদন্ত করে ডিলারশিপ বাতিলের জন্য তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন।
এ ছাড়া ৫নং কেঁড়াগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ আশরাফ হোসেনকে নিয়ে একটি মোটর সাইকেল ঘিরে অপপ্রচারের তীব্র নিন্দা জানান তিনি। তার দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে এ প্রচারণা চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-পৌর বিএনপির সাবেক সহ.সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, বিএনপি নেতা রবিউল ইসলাম, এসএম খালিদ খান, বদরুজ্জামান, মোতাহার হোসেন বাবু, আনম রিপন, সরোয়াজ খান, শহিদুল ইসলাম, রুহুল আমিন, আলতাফ হোসেন, মোজাম হোসেন, সিরাজুল ইসলাম, কামরুজ্জামান বাবু, হাফিজ, কাজল প্রমুখ।
