ঢাকা মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ ২৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.৩০ পি.এম
দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির মতবিনিময় ও আলোচনা সভা
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির আয়োজনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১২ অক্টোবর দুপুর ১টায় দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি মোখলেসুর রহমান মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা ঠিকাদার সমিতির নেতা আর.কে.বাপ্পার সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যূতি দীপ্ত, সাতক্ষীরা জেলা ঠিকাদার কল্যান সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সবুর, কার্য্যনির্বাহী সভাপতি ইকবাল জমাদ্দার, জেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারন শাহিনুর রহমান বাবু, দপ্তর সম্পাদক মোস্তফা হায়দার সানি, সাংগঠনিক সম্পাদক শেখ ফরহাদ হোসেন তপু, দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির নেতা আবুল কালাম, দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যান সমিতির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ। মতবিনিময় সভা শেষে পিকনিকে সকল অতিথিবৃন্দ ছাড়াও দেবহাটা উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও সকল ঠিকাদারগন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় ঠিকাদারেরা সরকারের উন্নয়নের অংশীদার উল্লেখ করে ঠিকাদারদের কল্যানে বিভিন্ন আলোচনা করা হয়।