ঢাকা মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ ২৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

কচুয়ায় নানামুখী আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপিত

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.৩৫ পি.এম
কচুয়ায় নানামুখী আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপিত
www.dailyranggaprovat.com

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এক র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​ সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আমীর সালমান রনি।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, এডভোকেট মাসফিকুর রহমান মাসুম, সাংবাদিক তুহিন খান এবং রাকিবুল হাসান।

​এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী, মহিলা সমবায় সমিতির প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল-কলেজের নারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিয়ে রোধ, কন্যাশিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।