ঢাকা মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ ২৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৭.৩৬ পি.এম
তেরখাদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
www.dailyranggaprovat.com

তেরখাদা,(খুলনা) প্রতিনিধি : সোমবার   ১২ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার মিজ তাহমিনা সুলতানা নীলা। কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা বিএনপি নেতা শরীফ নাঈমুল হক ও বিএনপি নেতা মোঃ মিল্টন হোসেন মুন্সী। প্রেস কনফারেন্সে সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন।