বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
রফিকুল ইসলাম রনি : “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই শ্লোগানে বরিশালের বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।
উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এবং শিশু একাডেমির আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান।
সেসময় বক্তারা, কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান। একইসাথে কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের অধিকার প্রতিষ্ঠায় পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার পরামর্শ দেন।
