ঢাকা মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ ২৮ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৮ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, সোমবার, সময়ঃ ০৮.০৭ পি.এম
আশাশুনিতে জাতীয় কন্যা   শিশু দিবস পালিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। 

দিবসের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম।  "শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র। মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনার বিল্লাল হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, পিআইও আমিরুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক মহিলা মেম্বার কল্যাণী রানী সরকার প্রমুখ। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সাদিয়া নওশীদ ও দ্বিতীয় স্থান অধিকারী মরিয়ম সিকদারকে পুরস্কৃত করা হয়।