পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
অরুণকুমার বিশ্বাস,পাইকগাছা,(খুলনা) : ভ্রাম্যমাণ আদালতে পাইকগাছার কপিলমুনিতে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে মেয়াদোর্ত্তীণ ও নকল লেবেল ব্যবহার করে খাবার বাজারজাত করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন খুলনা জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃওয়ালিদ বিন হাবিব ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃমোখলেছুর রহমান। ভোক্তা অধিকার ২০০৯ এর বিভিন্ন ধারায় সুমন ্এন্টারপ্রাইজের মালিক সুমন সাধুকে ২০ হাজার,মুদি ব্যকসায়ী সঞ্জয়সাধুকে ২৫ হাজার,মুদি ব্যবসায়ী প্রহ্লাদ দত্তকে ২০ হাজার ও কল্যানী এন্টারপ্রাইজের মালিক অরুপ দত্তকে ১০ হাজার , সর্বমোট ৭৫হাজার টাকা জরিমানা আদাই করা হয়। এ সময় সহায়ক কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল।জব্দকৃত খাদ্যপন্য কপোতা্ক্ষ নদের তীরে ধ্বংস করা হয়। জনস্বার্থে ও জনস্বাার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
