মহম্মদপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : "শিশু বিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়,, এই প্রতিপ্রাদ্য-কে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে সোমবার ১২ অক্টোবর সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উদযাপিত হয়। এ উপলক্ষে এক র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে র্যালিটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী 'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাঃ তাহমিনা আফরোজ।এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, সহকারি কমিশনার (ভূমি) মো: সাদমান আকিব, থানার অফিসার ইনচার্জ এস শামীম আহম্মেদ, জেলা বিএনপি'র সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মতিউর রহমান, বিএনপি নেতা ড.রইচ উদ্দীন, মহম্মদপুর প্রেসক্লাবের প্রতিনিধি মো: আজিজুর রহমান টুটুল ও মেহেদী হাসান পলাশ, বাজার বনিক সমিতির সভাপতি মো: আকতারুজ্জামান বিল্লাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সজিব শিকদার,নারী নেত্রী বিথী বিশ্বাস,মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী মানসী চৌধুরী সহ অন্যান্য শিখার্থীরা।
অনুষ্টানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন।পরে অনুষ্ঠানের সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
