ঢাকা বুধবার ১৪ অক্টোবর ২০২৬ ২৯ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.১৬ পি.এম
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : “ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে

বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 মঙ্গলবার (১৩ অক্টোবর)  সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিম হোসেন তমাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুস সালাম, গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো.

শামীমুল ইসলাম শামীম, সহ-সভাপতি এইচ এম মাসুমসহ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, বিআরডিবির চেয়ারম্যান আকতারুজ্জামান, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য নাজমুল রিপন, সাইফুল মৃধা, বিকাশ রায়, সাজিত হাওলাদার, বিএনপি নেতা রহিম হাওলাদার, বেল্লাল ফকিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের প্রতিনিধিদল, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় সভায় বক্তারা দুর্যোগের ঝুঁকি হ্রাসে সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করা হয়। এ সময় আগুন লাগাসহ জরুরি পরিস্থিতিতে করণীয় ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে উপস্থিত নেতৃবৃন্দসহ শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।