দেবহাটায় নজরুল বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন
আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় নজরুল বর্ষ ২০২৬ এর সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার এসআই বিপ্লব মালাকার, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা দেবহাটা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দেবহাটা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা, দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ে পৃথক পৃথকভাবে নজরুলের কবিতা, হামদ নাত্, গান, চিত্রাঙ্কনসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করা হয়।
