ঢাকা বুধবার ১৪ অক্টোবর ২০২৬ ২৯ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ১৯ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

বুধহাটা কলেজিয়েট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, সময়ঃ ০৮.২৮ পি.এম
বুধহাটা কলেজিয়েট স্কুলে   অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভূবন মোহন কলেজিয়েট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্কুল হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ মোহিত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিআরএল) ও প্রতিষ্ঠানে সভাপতি মো. ইউনুছ আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, সাবেক ভাইস চেয়ারম্যান এপিপি এড. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্কুলের অভিভাবক সদস্য আনারুল ইসলাম, শেখ আছাফুর রহমান,  সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আহসান হাবিব, হাফেজ আশরাফুর রহমান ও আবু মুসা প্রমূখ।

বক্তারা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক ও সার্বিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।