ঢাকা বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ৩০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় পরিবহনর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.০৯ পি.এম
ডুমুরিয়ায় পরিবহনর ধাক্কায় মোটরসাইকেল আরোহী  নিহত
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাত্তিক ভদ্র (৫০) নিহত হয়েছেন। তিনি উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত উপেন্দ্র নাথ ভদ্রের ছেলে।

তবে বর্তমানে তিনি শোভনার গাবতলা বাজারের জুয়েলারি ব্যবসা করতেন। 

বুধবার সকাল ৬ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সুত্রে জানা গেছে,সকালে তিনি ক্ষেত থেকে বিভিন্ন প্রকার ফলদের চারা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়ে কৈয়া হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে গুটুদিয়া হাই স্কুলের সামনে পৌঁছুলে চুকনগর থেকে ছেড়ে আসা ঢাকা গামী বেপরোয়া গতির অজ্ঞাত নম্বরের ইমাদ পরিবহন মোটরসাইকেলটির  পিছন থেকে সাজোরে ধাক্কা দেয়। এসময় প্রচান্ড আঘাত পেয়ে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে আরোহী কার্ত্তিক ভদ্রের মাথা মুখমন্ডল ভেঙেচুরে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনা স্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ফায়ারসার্ভিস ও পুলিশ মৃতদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মুন্সি পারভেজ আহমেদ। তিনি বলেন অজ্ঞাত নম্বরের ঘাতক পরিবহনটি পালিয়ে গেছে। আর ক্ষতিগ্রস্থ বাইকটি হেফাজতে নেয়া হয়েছে।