ঢাকা বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ৩০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ি আটক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.১০ পি.এম
ডুমুরিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ি  আটক
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) :

ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ি জয় সরকার (২৫)কে আটক করা হয়েছে। সে উপজেলার কাঁঠালিয়া গ্রামের বিমালেন্দু সরকারের ছেলে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বিকালে মাগুরখালি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই মোঃ শামীম হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পারমাগুরখালী গ্রামস্থ বনমালী বাঁশের ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর থেকে আসামি জয় সরকার (২৫) কে আটক করে। এরপর তার দেহ তল্লাশি কালে প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দতালিকামূলে জব্দ করে।

বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান। তিনি বলেন,ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।