ঢাকা বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ৩০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২২ হাজার ৫শত টাকা জরিমানা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.১১ পি.এম
আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২২ হাজার ৫শত টাকা জরিমানা
www.dailyranggaprovat.com

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।

আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতায় বুধবার সকালে গৈলা বাজারে জাতীয়

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী

মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

এসময় গৈলা বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি

করার অপরাধে বিমল ষ্টোরে ৩ হাজার টাকা, লোকনাথ ষ্টোর ৬ হাজার টাকা, ঘোষ মিষ্টান্ন ভান্ডার ৫ হাজার টাকা, হাবিব ষ্টোরে ৩ হাজার টাকা, মুক্তি এন্টারপ্রাইজ সারের দোকানে ৪ হাজার টাকা, মায়ের দোয়া ষ্টোরে ১ হাজার ৫শত টাকাসহ ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।