ঢাকা বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ৩০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ৪

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০৭.২২ পি.এম
আশাশুনিতে ধর্ষণ মামলার   আসামিসহ গ্রেফতার ৪
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) : আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ বিশেষ অভিযানে উপজেলার বালিয়াপুর গ্রামের মৃত ছৈলুদ্দীন সরদারের ছেলে থানার মামলা নং-২২, তারিখ ২১ জুন এর আসামী জেলা মৎস্যজীবী লীগের সহসভাপতি জলিল সরদার, পিডি ২৬৮/২৫ মামলায় তিন মাসের বিনাশ্রম সাজাপ্রাপ্ত বেউলা গ্রামের শাহাজান আলীর ছেলে রায়হানুজ্জামান, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামলা নং ১৫ তাং ১৪/১০/২৬ এর আসামী উত্তর চাপড়া গ্রামের জেনারুল সরদারের ছেলে আল আমিন, সিআর ৩৪০/২৬ মামলার আসামি আশাশুনি গ্রামের মৃত জাকাত আলীর ছেলে আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়।