ঢাকা বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ৩০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আশরাফুল ইসলামের মতবিনিময় সভা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ০৯.৪৬ পি.এম
ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আশরাফুল ইসলামের মতবিনিময় সভা
www.dailyranggaprovat.com

গৌতম রাহা, ডুমুরিয়া (খুলনা) : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ডুমুরিয়া উপজেলার ৬নং মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ আশরাফুল ইসলামের পক্ষে ৫ নং আরশনগর ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এশাবাদ আরশনগর জামে মসজিদ প্রাঙ্গনে শেখপাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেখ মিজানুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিশ্বাস। 

বক্তব্য রাখেন মাগুরাঘোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ আবুল কাশেম, বিএনপির নেতা শেখ জামাল উদ্দিন, শেখ আমজাদ হোসেন, হাফেজ মাহাবুবুর রহমান, আক্তারুজ্জামান, সুলতান হোসেন, ইব্রাহিম হোসেন মাহমুদ, আব্দুল গনি, আব্দুল হালিম, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, আলী মুনছুর শেখ, মন্টু দাস, মুস্তাক আহম্মেদ, শেখ হাফিজুর রহমান প্রমুখ।