ঢাকা বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ৩০ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২০ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

তেরখাদা থানার হলরুমে পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের মতবিনিময়

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, বুধবার, সময়ঃ ১০.১৪ পি.এম
তেরখাদা থানার হলরুমে পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের  মতবিনিময়
www.dailyranggaprovat.com

তেরখাদা,(খুলনা) প্রতিনিধি :  তেরখাদা থানা পুলিশের আয়োজনে ১৩ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে থানার হলরুমে শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলার ৬ইউনিয়নের পূজা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ আহমেদ আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সহকারী পুলিশ সুপার বাবুল হাওলাদার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী ও সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু। থানার ওসি তদন্ত মোঃ কবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা, খুলনা মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সমীর কুমার সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিপ্লব কুমার সিকদার, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংকর কুমার বালা, সৈকত দাস, প্রসেন বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌর পদ বিশ্বাস, পূজা মন্দির কমিটির সভাপতি যথাক্রমে সমীর কৃষ্ণ ঢালী, অভিজিৎ বিশ্বাস, সুজন কুমার বৌদ্ধ, নির্মল অধিকারী, মধসুদন মজুমদার ঝড়ু, পলাশ পাল। সভায় সহকারী পুলিশ সুপার বাবুল হাওলাদার  বলেন, যেকোনো মূল্যে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উৎসব আনন্দমুখর পরিবেশের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বিঘ্নকারী সে যে-ই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হবে।