ঢাকা শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ ৩১ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

‎সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.২৯ পি.এম
‎সাতক্ষীরায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন
www.dailyranggaprovat.com

মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা : "সমবায় অর্থায়ন : কোলাহলপূর্ণ বিশ্বে একটি স্থির সংকেত " এই প্রতিপাদ্যকে সামনে রেখে  কারিতাস খুলনা অঞ্চল কতৃক  আইডিপিডিসি প্রকল্পের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর অফিসের উদ্যোগে গতকাল ১৫ অক্টোবর  বাবুলিয়া গ্রামে  আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 

‎উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন 

‎ মি:  ধীমান রায়, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আইডিপিডিসি প্রকল্প সাতক্ষীরা  । 

‎প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  : শেখ আসাদুজ্জামান সহকারী পরিদর্শক উপজেলা সমবায় অফিস সাতক্ষীরা ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাংবাদিক মো: আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা জেলা প্রতিনিধি  দৈনিক আজকের কন্ঠস্বর ও সুশান্ত কুমার মন্ডল পালক বাবুলিয়া মিশন। এছাড়া বক্তব্য রাখেন  মিসেস: ফরিদা পারভীন সভাপতি  কমিউনিটি চেঞ্জ মেকার ও সমাজ সেবিকা জোসনা বিশ্বাস। সমগ্র  অনুষ্ঠান  পরিচালনা করেন সিডিএ মি: মিলন সেন আইডিপিডিসি প্রকল্প সাতক্ষীরা । অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিডিএ সিডিএ তৃষ্ণা বৈরাগী ও বাবুলিয়া পরিত্রান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের কমিটিবৃন্ধ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস১৯৪৮ সালে শুরু হয়েছিল এবং ক্রেডিট  ইউনিয়ন আন্দোলনের ইতিহাস ও অর্জন গুলিকে সম্মান জানাতে প্রতিবছর অক্টোবর মাসের তৃতীয় বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রেডিট  ইউনিয়ন দিবস উদযাপন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছর ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে কারিতাস আইডিপিডিসি প্রকল্পের সহযোগিতায় সাতক্ষীরায় সদর উপজেলায় আন্তর্জাতিক ক্রেডিট  ইউনিয়ন দিবস পালন করা হচ্ছে। ১৯৪৮সালে মার্কিন ক্রেডিট  ইউনিয়ন ন্যাশনাল অ্যাসোসিয়েশন প্রথম জাতীয় ক্রেডিট ইউনিয়ন দিবস শুরু করে। তারপর ১৯৬৪সালে বিশ্বব্যাপী ক্রেডিট  উন্নয়নকে  সমর্থন করার জন্যCUNA ইন্টারন্যাশনাল তৈরির মাধ্যমেCUNA তার লক্ষ্য প্রসারিত করে। 

‎