ঢাকা শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ ৩১ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভূক্তিকরণ পরিকল্পনা সভা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ০৭.৩৭ পি.এম
আশাশুনিতে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভূক্তিকরণ পরিকল্পনা সভা
www.dailyranggaprovat.com

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :  আশাশুনিতে উপজেলা পর্যায়ে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তুর্ভূক্তিকরণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবান (১৫ অক্টোবর) দুপুর ১২ টায় অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। 

ওয়াটার এইউ বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসের্টিয়াম এর সহযোগিতায় রূপান্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাব ডিস্টিক্ট লিয়াজো কোঅর্ডিনেটর আঃ আঃ ইমন বিন রেজার সঞ্চালনায় সভায় সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা অন্তর্ভূক্তিকরণ পরিকল্পনা তুলে ধরে প্রজেন্টেশন উপস্থাপন করেন, আইডব্লিউআরএম জাহিদ হাসান। এছাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দিক, বড়দল প্যানেল চেয়ারম্যান-২ আঃ রকিব, বুধহাটা প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় ভিপ কার্ডে অংশগ্রহনকারীদের কাছ থেকে পানি সম্পদ ব্যবস্থাপনায় সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে প্রস্তাব গ্রহন করা হয়।