ঢাকা শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ ৩১ ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ ২১ ই জিলহজ, ১৪৪৮ হিজরী
Ad

দেবহাটা উপজেলা জামায়াতের প্রতিবাদ বিবৃতি

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সময়ঃ ১০.২৩ পি.এম
দেবহাটা উপজেলা জামায়াতের প্রতিবাদ বিবৃতি
www.dailyranggaprovat.com

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : দেবহাটায় ​ওয়াহিদুজ্জামান শামীম হত্যার ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামী। বিবৃতিতে দেবহাটা উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক হাফেজ এইচ এম এমদাদুল হক। বিবৃতিতে তিনি বলেন,

​সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ওয়াহিাদুজ্জামান শামীমের অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে যে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে—আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


​আমাদের স্পষ্ট বক্তব্য:


১. ওয়াহিাদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বা আমাদের কোনো স্তরের নেতাকর্মীর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

২. সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা থেকে একশ্রেণির কুচক্রী মহল এই মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।

৩. বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বদাই আইনের শাসন, মানবাধিকার ও নিয়মতান্ত্রিক বিচার প্রক্রিয়ায় বিশ্বাসী। কোনো ধরনের সংঘাত, সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতিকে জামায়াত কখনোই সমর্থন করে না। 

​আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অসংলগ্ন বা ভিত্তিহীন কাল্পনিক তথ্য দিয়ে সংবাদ পরিবেশন কিংবা প্রচার চালানো দায়িত্বশীল সাংবাদিকতা ও সত্য প্রকাশের পরিপন্থী। আমরা দেশবাসীকে এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।