বীর মুক্তিযোদ্ধা শহীদ আবীর হোসেনের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে ১৯৭১ সালে মহান ১৬ অক্টোবর এই দিনে নহাটা ইউনিয়নের জয়রামপুর যুদ্ধে পাকবাহিনীর সাথে সম্মুখ সমর যুদ্ধে বুলেট বৃদ্ধ হয়ে ঘটনাস্থলে শহীদ হন আবীর হোসেন। মাত্র ১৬ বছর বয়সে স্বাধীনতা যুদ্ধে দেশকে স্বাধীন করতে স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। দেশের পক্ষে যুদ্ধ করতে গিয়ে পাক সেনাদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ চলাকালীন তিনি শহীদ হন।
মহম্মদপুর উপজেলা থেকে প্রায় ১৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে যুদ্ধ স্থান নহাটার-জয়রামপুর। জয়রামপুরে তিনি যেখানে শহীদ হন ওই স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
এছাড়া শহীদ বীর মুক্তিযোদ্ধা আবীর হোসেনের স্মরণে উপজেলার কাশিপুর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা সদরে শহীদ আবীর পাঠাগারের নামকরণ করা হয়। শহীদ আবীর ছাড়াও তার পরিবারের আরও চাঁর সদস্যের রয়েছে অপরিসীম অবদান। তার অপর ৪ ভাই বীর মুক্তিযোদ্ধা তার মধ্যে ২ ভাই জীবিত তিলাম হোসেন ও সোহরাব হোসেন।এবং দুই ভাই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মো: দবীর হোসেন।
তারা উপজেলার কাশিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাদের পিতার নাম মৃত মুনছুর মোল্লা।
এদিকে ৫৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে শুক্রবার বাদ জুম্মা কবর জিয়ারত, কোনআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
